কেরানীগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনি দিয়ে যুবককে বুড়িগঙ্গায় নিক্ষেপ, লাশ উদ্ধার

রাজধানীর কেরানীগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনি দিয়ে বুড়িগঙ্গার পানিতে ফেলে দেওয়ার পর হাসান মাঝি নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে বরিশুর নৌ পুলিশ। শুক্রবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টায় জিনজিরা নামা বাড়ি এলাকায় নাদু ব্যাপারীর ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত হাসান বরিশালের মেহেন্দিগঞ্জ থানার সুলতানি গ্রামের মানিক মাঝির ছেলে।

এলাকাবাসী জানায়, তিন যুবক ভোরবেলা বেরিবাধ এলাকায় ছিনতাই করার সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে একজনকে ধরে ফেলে। পরে তাকে গণপিটুনি দিয়ে পানিতে ফেলে দেয়। দীর্ঘক্ষণ অচেতন অবস্থায় পানিতে পড়ে মারা যায়।

বরিশুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মোক্তার হোসেন জানান, নদীর পাড়ে পানির নিচে একটি হাত দেখা যাচ্ছে এমনটা দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। সুরতহালের সময় লাশের গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। গণপিটুনির একটা ঘটনার কথা শুনেছি তবে কেউ সাক্ষ্য দিতে রাজি হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।