ক্যাম্প ন্যুতে রাজকীয় প্রত্যাবর্তন, বার্সা ৪–০ গোলে বিলবাওকে হারাল

আড়াই বছরের বিরতির পর কাতালান জায়ান্ট বার্সেলোনা আবারো ঘরে ফিরেছে। মঙ্গলবার ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত লা লিগার ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে ৪–০ গোলে হারিয়ে ঘরে ফেরার উদযাপন করেছে ক্লাব। এই জয়ে অন্তত একদিনের জন্য লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে বার্সা।

১৩ ম্যাচে ১০ জয় নিয়ে বার্সার সংগ্রহ ৩১ পয়েন্ট, যা এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের সমান। গোল ব্যবধানের কারণে বার্সা সাময়িকভাবে শীর্ষে আছে। রিয়াল যদি এলচের বিপক্ষে হার এড়াতে ব্যর্থ হয়, তবে বার্সা শীর্ষে থাকবে আরও দীর্ঘ সময়।

ক্যাম্প ন্যু এখনও সম্পূর্ণ প্রস্তুত নয়। ধারণক্ষমতার অর্ধেকেরও কম দর্শক উপস্থিত ছিলেন, প্রায় ৪৫ হাজার। আগামী মৌসুমে পুরো গ্যালারি চালু হলে প্রায় ১ লাখ ৫ হাজার দর্শক খেলা উপভোগ করতে পারবেন।

ম্যাচের প্রথম মিনিট থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। ৪ মিনিটে রবার্ট লেভানডফস্কি গোলের মাধ্যমে বার্সাকে এগিয়ে দেন। প্রথমার্ধের যোগকালে ফেরান তোরেস ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধে ফেরমিন লোপেজ ৩–০ করেন। শেষ মিনিটে ফেরান তোরেস দলকে চতুর্থ গোল এনে দেন।

৫৪ মিনিটে বাকি বাকি সময়ের জন্য বিলবাওকে ১০ জনে খেলতে হয়, যখন সানচেত লাল কার্ড পান। এই জয়ের ফলে বার্সা শুধু তিন পয়েন্টই অর্জন করেনি, ঘরে ফিরে সমর্থকদের জন্য নতুন আশা ও উচ্ছ্বাসও উপহার দিয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।