খালেদা জিয়া অনেকটাই সুস্থ, শিগ‌গিরই দেশে ফিরবেন: ডা. জাহিদ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, চি‌কিৎসকরা নি‌বিড়ভাবে খালেদা জিয়াকে পর্যবেক্ষণ করছেন। ওনার শারী‌রিক অবস্থা স্থি‌তিশীল। চিকিৎসার পাশাপাশি প্রায় সাত বছর পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে আগের তুলনায় তিনি অনেকটাই সুস্থতা বোধ করছেন।

সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে লন্ডনে ‘জিয়া প‌রিষদ, ইউকে’ আয়ো‌জিত সভা ও ইফতার মাহ‌ফিল শেষে সাংবা‌দিকদের সঙ্গে আলাপকালে তি‌নি এ কথা বলেন।

তিনি আরো বলেন, খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠেছেন এ কথা আমি বলব না। তবে অতীতের তুলনায় এখন অনেকটা সুস্থ আছেন।

শিগ‌গিরই চি‌কিৎসকের পরাম‌র্শ মতো উনি দেশে ফিরে যাবেন বলেও জানান ডা. এ জেড এম জা‌হিদ হোসেন।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।