খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ই নভেম্বর ২০২৫, ১১:৫১ এএম
রাজধানীর খিলগাঁও চৌরাস্তার ঝিলপাড় এলাকায় একটি বাসা থেকে ১৮ বছর বয়সী কলেজ শিক্ষার্থী মো. সিফাতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঘটে।
নিহতের চাচাতো ভাই ওসমান জানান, সিফাত স্থানীয় একটি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। ঘটনার দিন বাসায় অতিরিক্ত মোবাইল ব্যবহার করার কারণে তার মা তাকে বকাঝকা করেন। পরে মায়ের ওপর অভিমান করে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন সিফাত। পরে পরিবারের সদস্যরা তাকে দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
খবরওয়ালা/টিএসএন
মন্তব্য