খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ই নভেম্বর ২০২৫, ১১:৫৮ এএম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পার্কিং অবস্থায় থাকা একটি মিনিবাস আগুনে পুড়ে গেছে। তবে এতে কোনো মানুষ হতাহত হয়নি।
শনিবার (১৫ নভেম্বর) ভোর ৬টার দিকে শিমরাইল এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অফিসের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত ১০টার দিকে বাসের চালক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় সওজ অফিসের সামনে বাসটি রেখে যান। শনিবার ভোরে স্থানীয়রা বাসের ভেতরে ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বাসের সিট, কাচসহ ভেতরের কিছু অংশ পুড়ে গেছে। তবে কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, মহাসড়কের পাশে পার্ক করা একটি বাস আগুনে পুড়ে গেছে। তবে কেউ আহত হয়নি। প্রাথমিক ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
খবরওয়ালা/টিএসএন
মন্তব্য