খুলনায় ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

খুলনার নিরালা কাঁচাবাজারের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন জাকির হোসেন (৪০) নামে এক ব্যবসায়ী। সোমবার (২১ জুলাই) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার লতিফ হাওলাদারের ছেলে। তিনি খুলনা নগরীর নিরালা আবাসিক এলাকার ৬ নম্বর রোডের রওশন ম্যানশনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন এবং মশার কয়েলের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, রাত সোয়া ৯টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা জাকিরকে ছুরি দিয়ে আঘাত করে। আহত অবস্থায় তিনি দৌঁড়ে নিরালা মোড়ের কাছে গিয়ে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

খবরওয়ালা/টিএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।