খুলনায় ৭ বছরের শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১

খুলনার দারোগা ভিটা এলাকায় ৭ সাত বছরের শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুর পরিবারের পক্ষ থেকে বটিয়াঘাটা থানায় মামলা হয়েছে।

এদিকে ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাদশা (২৮) নামের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ‌।

বটিয়াঘাটা থানার ওসি আব্দুর রহিম জানান, দুপুরে শিশুটি বাড়ির সামনে খেলছিল। বাদশা তাকে পাশের বাড়িতে নিয়ে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে তার বোনকে জানায়। বোনের চিৎকারে লোকজন বাদশাকে আটক করে। পুলিশের কাছে ধর্ষণের ঘটনা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বাদশা।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।