খোকসা চরপাড়া দারুস সালাম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করলেন ইউএনও

fay 10 12 1 24 খোকসা চরপাড়া দারুস সালাম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করলেন ইউএনওখোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা চরপাড়া দারুস সালাম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা। বৃহস্পতিবার সকাল দশটার সময় চরপাড়া কাজী আব্দুল হান্নানের বাড়িতে নতুন এই দারুস সালাম মাদ্রাসাটি কার্যক্রম শুভ উদ্বোধনও করেন উপজেলা নির্বাহী অফিসার। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিলজানী দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল আউয়াল। দারুস সালাম মাদ্রাসার আমার প্রতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ইরুফা সুলতানা বলেন, তোমরা সবাই নবীন শিক্ষার্থী। তোমাদেরকে শিখতে হবে কিভাবে নিজেদের জীবন যাপন পরিচালনা করতে হয়। কোরআনের শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা ও শিখতে হবে তোমাদেরকে। আজকের শিক্ষার্থীরায় তোমরা আগামী উন্নত স্মার্ট বাংলাদেশের সারথি হবে। আমি তোমাদের জন্য দোয়া করি তোমরা যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে নিবেদিত করতে পারো। অনুষ্ঠানের সদ্য উদ্বোধন হওয়া দারুস সালাম মাদ্রাসার অভিভাবক, শিক্ষার্থী ও স্থান ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে সকলের উপস্থিতিতে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।