গাঁজার বস্তাসহ দুই ভাই গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অটোরিকশায় তল্লাশি করে সিটের নিচ থেকে তিনটি বস্তায় তিন কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আপন দুই ভাইকে আটক করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে গোমস্তাপুর উপজেলার অভিমুন্যপুর লালকোবরা গ্রামস্থ মকরমপুর সেতুর টোলপ্লাজার সামনে এসব গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত দুই ভাই গোমস্তাপুর উপজেলার মৃত আইনাল হকের ছেলে তরিকুল ইসলাম টুটুল (৩৮) ও মো. এমদাদুল হক (৩২)। এসব তথ্য নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াদুদ আলম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানার একটি দল মকরমপুর সেতুর টোলপ্লাজার সামনে তল্লাশি চালায়। এসময় একটি অটোরিকশায় থাকা যাত্রী দুই ভাই টুটুল ও ইমদাদুলের সিটের নিচ থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। তিনটি বস্তায় করে স্কচটেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় এসব গাঁজা পাওয়া যায়।

গোমস্তাপুর থানার ওসি মো. ওয়াদুদ আলম জানান, আটক দুই ভাইকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।