গাছের পাতা খাওয়ার ‘অপরাধে’ ছাগলকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা

বগুড়ার শেরপুরে কলা গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে এক যুবকের বিরুদ্ধে ছাগল হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের চকধলী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ছাগলের মালিক মৃত ছাগল নিয়ে থানায় হাজির হয়ে ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চকধলী গ্রামের আল মাহমুদের স্ত্রী জাহেদা খাতুন (৪০) তিনটি ছাগল গ্রামের বাঙালি নদীর চর এলাকায় ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেন। দুপুরে ঘাস খাওয়ানো শেষে জাহেদা তার পাঁচ বছরের মেয়ে মেহজাবিন মানহাসহ ছাগলগুলো নিয়ে ফেরার পথে একই গ্রামের আব্দুর রহমান বাটুর ছেলে সজিব হাসান (৩০)-এর বাড়ির পাশের একটি কলা গাছের পাতা খায় এক ছাগল।

এ সময় জাহেদা ও সজিবের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সজিব ধারালো রামদা দিয়ে একটি বড় ছাগলকে কুপিয়ে হত্যা করে এবং বাকি দুইটি ছাগলকে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।