গাজায় নামাজের মধ্যে ইসরাইলি হামলা, নিহত ৯ জন

আজ (৩০ মার্চ) ফিলিস্তিনে ঈদুল ফিতরের প্রথম দিন পালিত হচ্ছে। শনিবার (২৯ মার্চ) জেরুজালেম ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেন আনুষ্ঠানিকভাবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেন।

পবিত্র রমজান মাসের সমাপ্তি এবং ঈদুল ফিতরের শুরু উপলক্ষে গাজার বাসিন্দারা ঈদের নামাজ আদায় করেছেন। তবে ঈদ এলেও, গাজায় এবারও নেই ঈদের পূর্ণ আমেজ। গাজা এখনও অবরুদ্ধ, এবং ইসরাইলি বাহিনীর হামলা থামেনি। 

আল জাজিরার রিপোর্টে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী হামলা চালিয়ে গাজার ধ্বংসস্তূপের মধ্যে ফিলিস্তিনিদের নামাজ আদায় করতে বাধ্য করেছে।

ঈদের দিন সকালেই ইসরাইলি বাহিনী গাজার বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে অন্তত ৯ জনকে হত্যা করেছে, নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে।

ঈদের ঠিক আগের দিন, শনিবার (২৯ মার্চ), গাজার বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর হামলায় এক শিশুসহ ১৭ জন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরাইলি সেনাবাহিনীর নৃশংস আক্রমণে এখন পর্যন্ত ৫০,২০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন ১ লাখ ১৪ হাজারেরও বেশি মানুষ। গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি ভঙ্গ করে ইসরাইলি সেনারা গাজা উপত্যকায় আকস্মিক বিমান হামলা চালায়, এতে ৯২০ জনেরও বেশি মানুষ নিহত এবং ২ হাজারেরও বেশি আহত হন।

 

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।