গাজীপুরে পরিত্যক্ত ব্যাগ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার স্টেশন রোড এলাকায় একটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (পুরুষ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ তিন টুকরো করে ট্রাভেল ব্যাগের ভেতর রেখে কালো পলিথিনে ব্যাগটি ভরে রাখে।

শুক্রবার (৮ আগস্ট) সকালে হাজীর বিরিয়ানি দোকানের সামনে রাস্তায় পড়ে থাকা ব্যাগটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এর আগেই সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে এলাকা ছিল আলোচনায়, আর এবার নতুন করে মরদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়।

স্থানীয়রা জানান, সকালে পথশিশু ব্যাগভর্তি দেখে স্থানীয় দোকানদের ডাক দেয়। ব্যাগগুলো খুলে দেখতে পান এক যুবকের কয়েক টুকরো লাশ। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে এসে পৃথক তিনটি ব্যাগে লাশের খণ্ডিত অংশগুলো উদ্ধার করে। ৩টি ব্যাগভর্তি অজ্ঞাত পুরুষ মরদেহের শরীরের মাথা, দুই হাত, শরীরের পেছনের অংশ, নাড়িভুঁড়ি, বাম পা, বাম পায়ের ঊরুর পৃথক কয়েকটি অংশ উদ্ধার করা হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ২ থেকে ৩ দিন আগে দুর্বৃত্তরা তাকে অন্য কোনও স্থানে হত্যা করে মরদেহ টঙ্গীতে মহাসড়কের পাশে ফেলে রেখে গেছে। তবে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে মরদেহের খণ্ডিত অংশগুলো গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।