গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরে মফিজুল ইসলাম (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে মহানগরের শিমুলতলী চত্বর এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

মফিজুল ইসলাম দিনাজপুরের বীরগঞ্জ থানার শাহাডুবি এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শিমুলতলী এলাকায় বাসা ভাড়া থেকে দিনমজুরের কাজ করতো মফিজুল ইসলাম। রাতে চাল চত্বর এলাকায় এটিআই গেটের পাশে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার হাসান ফারুক জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।