গুলিবিদ্ধ অবস্থায় ‘নাইট রাইডার’ খ্যাত অভিনেত্রীর মরদেহ উদ্ধার

নিজ বাসায় মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ‘নাইট রাইডার’ খ্যাত হলিউডের জনপ্রিয় অভিনেত্রী পামেলা বাকেরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিজের বন্দুকের গুলিতেই মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। এ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। খবর বিবিসির

নিউ ইয়র্ক পোস্ট-এর রিপোর্ট অনুযায়ী, বুধবার হলিউড হিলসের নিজের বাড়ি থেকে উদ্ধার হয় পামেলার নিথর দেহ। লস অ্যাঞ্জেলসের চিকিৎসক পামেলার মৃত্যু নিশ্চিত করেন।

জানা যায়, পামেলাকে দীর্ঘক্ষণ ডেকেও যখন সাড়া পাওয়া যায়নি। তখন চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। রাত ১০ টা নাগাদ পামেলার বাড়িতে পৌঁছায় উদ্ধারকারী দল।

Baywatch' actress Pamela Bach's cause of death revealed | Fox News
প্রাক্তন স্বামী ডেভিড হ্যাসেলহফের সাথে অভিনেত্রী পামেলা বাকের। ছবি: ফক্স নিইজ

পামেলার মৃত্যুতে তার প্রাক্তন স্বামী ডেভিড হ্যাসেলহফ গভীর শোক জানিয়েছেন। তিনি বলেন, পামেলার মৃত্যুতে আমাদের পরিবার গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে সকলের ভালোবাসা এবং সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।

১৯৮৯ সালে হলিউড অভিনেতা ডেভিড হ্যাসেলহফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পামেলা। দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্কে থাকার পর ২০০৬ সালে আলাদা হয় দু’জনের পথ। দুই কন্যা সন্তানকে নিয়ে একাই থাকতেন এই অভিনেত্রী।

বলা দরকার, পামেলা বাক ১৯৭০ সালে অভিনয় শুরু করেন। তার অভিনয়ের মধ্যে ছিল সোপ অপেরা ‘দ্য ইয়ং অ্যান্ড দ্য রেস্টলেস’, ‘চিয়ার্স’, ‘দ্য ফল গাই’, ‘টি.জে. হুকার’, ‘সুপারবয়’ এবং ‘ভাইপার’।

খবরওয়ালা/টিএ
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।