গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় ট্রাক সহকারী নিহত

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. শাহাবুল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শাহাবুল রংপুরের পীরগঞ্জ উপজেলার সানাইঘাট নানসা গ্রামের রশিদ মিয়ার ছেলে এবং তিনি পেশায় একজন ট্রাক চালকের সহকারী ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

মঙ্গলবার (১৫ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় শাহাবুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই শামীম জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তারা ট্রাক নিয়ে রংপুরের উদ্দেশে রওনা দেন। গুলিস্তান জিরো পয়েন্টে পৌঁছানোর পর ট্রাকটি হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এ সময় শাহাবুল ট্রাক থেকে নেমে পিছনের দিকে যাচ্ছিলেন। তখনই একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক শাহাবুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।