বনানীতে ৯ বছরের অনাথ পথশিশুকে ধর্ষণের অভিযোগ

রাজধানীর বনানীর ক্যান্সার হাসপাতালের পেছনে নির্জন স্থানে নয় বছর বয়সী মাতৃপিতৃ পরিচয়হীন এক পথশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (১৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জরুরী ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

বনানী থানার  উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে শিশুকে আমরা গুরুতর অসুস্থ অবস্থায় দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, শিশুটি ফুটপাতে থাকতো। রাতে অজ্ঞাতপরিচয়ের কোন ব্যক্তি তার ওপর যৌন নির্যাতন চালায়। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে ওসিসিতে তার চিকিৎসা চলছে।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার আশ্বাসও দেন তিনি।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।