গোপালগঞ্জে ভুয়া সেনা কর্মকর্তা আটক

গোপালগঞ্জের কাশিয়ানীতে ফয়সাল আহমেদ (৩৩) নামের এক ভুয়া সেনা কর্মকর্তাকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে ৮ ভরি স্বর্ণালংকার, ৩৮ হাজার টাকা, ২টি মোবাইল ফোন ও ৬টি সিম কার্ড উদ্ধার করা হয়।

রবিবার (২৯ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের আড়পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি নরসিংদী জেলার সদর উপজেলার পাঁচদোনা মেহেরপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতারক ফয়সাল নিজেকে সেনা সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে মুঠোফোনে উপজেলার আড়পাড়া গ্রামের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক করেন। এক পর্যায় ওই ছাত্রীকে ফুসলিয়ে গোপনে ২৫ মে কোর্ট ম্যারেজ করে। এরই মধ্যে ওই ছাত্রীর বাবার কাছ থেকে নানা অজুহাতে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়।

পুনরায় টাকা নিতে শ্বশুর বাড়িতে আসেন ভুয়া সেনা কর্মকর্তা ফয়সাল। এ সময় শ্বশুর বাড়ির লোকজন তার পরিচয়পত্র ও কর্মস্থল সম্পর্কে জানতে চাইলে তার অসঙ্গতিপূর্ণ কথাবার্তায় সন্দেহ হয়। পরে তাকে আটক করে কাশিয়ানী আর্মি ক্যাম্পে খবর দেয় শ্বশুর বাড়ির লোকজন। খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।