ঘুষ নিয়ে আসামি ছেড়ে দেয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত এসআই

যশোরের চৌগাছায় ঘুষ নিয়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগে এসআই আশরাফ হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) তাকে বরখাস্ত করেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান।

বুধবার (১৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী।

জানা যায়, ২০২৪ সালের ১১ নভেম্বর ফুলসারা গ্রামের এক কিশোর তার সহপাঠী এক কিশোরীকে নিয়ে পালিয়ে যায়। কিশোরীর বাবার অভিযোগের পর এসআই আশরাফ পলাতক ছেলেকে না পেয়ে তার বাবা জাহিদুল ইসলামকে থানায় ধরে নিয়ে যান এবং দুদিন আটক রাখেন। পরে উভয় পরিবার স্থানীয়দের সহায়তায় ছেলে-মেয়েকে হাজির করে মীমাংসা করে নেয়। কিন্তু এসআই আশরাফ ৩০ হাজার টাকা ঘুষ নিয়ে জাহিদুলকে ছাড়েন।

এ ছাড়া গত ৫ এপ্রিল মসিয়ূরনগর বাজার থেকে ১০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেন এসআই আশরাফ। অভিযোগ রয়েছে, এদের মধ্যে বিক্রেতাকে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে ছেড়ে দিয়ে দুই ক্রেতাকে আটক দেখান তিনি।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এসআই আশরাফের অনিয়ম প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার তাকে যশোর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছিল। 

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী বলেন, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে প্রথমে প্রত্যাহার, পরে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত চলমান আছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।