চট্টগ্রামে ছুরিকাঘাতে প্রাণ গেলো যুবকের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টু (৩৪) নামের এক যুবক খুন হয়েছেন।

শনিবার রাত ১২টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ এলাকায় এ ঘটনা ঘটে। 
তিনি স্ত্রীকে নিয়ে বায়েজিদ বোস্তামী থানার বার্মা কলোনীতে শ্বশুরের বাসায় থাকতেন। মনিরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তিনি পেশায় কাঠমিস্ত্রি।

বায়েজিদ বোস্তামী থানার এসআই জমির উদ্দিন জানান, রাতে চার-পাঁচজন মিলে আবদুল্লাহ আল মনিরকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তার শরীরের তিন থেকে চারটি আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি জানান, পূর্ব শত্রুতার জেরে তাকে খুন করা হয়ে থাকতে পারে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

খবরওয়ালা/এফএস 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।