বাগেরহাটে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর, চালক আটক

বাগেরহাটের মোল্লাহাটে প্রাইভেটকারের ধাক্কায় আব্দুল জব্বার মল্লিক (৭৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়রা গাড়ির চালক সাজ্জাদকে আটক করে পুলিশে সোপর্দ করে।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের মাদ্রাসাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত আব্দুল জব্বার মল্লিকের বাড়ি জেলার চিতলমারী উপজেলায়। তিনি মোল্লাহাটের রাজপাট গ্রামে মেয়ে জামাইয়ের বাড়ি বেড়াতে আসছিলেন। পথ পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, চালককে আটক করা হয়েছে। মরদেহ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।