চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত কিশোরের পরিচয় মেলেনি।

শুক্রবার (২৫ জুলাই) মিরসরাইয়ে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী ডাউন রেললাইনের ওপর একটি ট্রেনের ধাক্কায় ওই কিশোরের মৃত্যু হয়। তার পরনে অ্যাশ রঙের ফুল প্যান্ট, গোলাপি রঙের স্যান্ডো গেঞ্জি এবং নেভি ব্লু রঙের হাফহাতা গেঞ্জি। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট ৪ ইঞ্চি।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাশেদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ডিএনএ টেস্টের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠানো হয়েছে। তবে নিহত কিশোরের এখনো নাম-পরিচয় পাওয়া যায়নি।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।