চট্টগ্রামে বাণিজ্য ভবনের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

চট্টগ্রাম নগরীর কদলতলী এলাকার একটি বাণিজ্য ভবনে আগুনের ঘটনা ঘটেছে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুর একটার দিকে ভবনটিতে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় ব্যবসায়ীদের মতে, বেলা একটার দিকে চারতলা ভবনের উপরের তলায় আগুন লাগে। সেখানে কম্বল, সোয়েটার ও ফুটবলের গোডাউন রয়েছে। গোডাউনগুলো বন্ধ ছিল এবং ভবনের ভেতর কেউ আটকা পড়েনি। ফায়ার সার্ভিস পৌঁছানোর পর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে সাতটি ইউনিট কাজ করছে।

 

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।