চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩

চট্টগ্রামে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী সৈয়দাবাদ এলাকায় গ্যাস সিলিন্ডারের একটি গুদামে বিস্ফোরণে দগ্ধ আরও একজন মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল তিনজন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে গুদামের মালিক মাহবুব আলম মারা যান।

এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুইজন মারা যান।

মৃতরা হলেন- বৈলতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাহবুব আলম, মো. ইদ্রিস (২৭) ও মো. ইউসুফ (৩০)। তাদের মধ্যে ইদ্রিস চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের বাসিন্দা। ইউসুফের বাড়ি কক্সবাজার জেলায়, তবে তিনি চন্দনাইশের বৈলতলীতে বসবাস করতেন।

গত বুধবার ভোরে গ্যাস সিলিন্ডারের গুদামটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই গুদামের মালিক মাহাবুবুল আলমসহ ১০ জন আহত হন। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ায় গুদামটিও পুড়ে যায়। গুদামটিতে অবৈধভাবে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস ভরা (রিফিল) হতো বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য মুরাদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। মরদেহ আনার আইনি প্রক্রিয়া চলমান। শ্রমিকদের লাশ দাফন সম্পন্ন হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।