চতুর্থবারের মতো পিতৃত্বের স্বাদ নিলেন নেইমার

ইনজুরির কারণে মাঠের বাইরে থাকলেও ব্যক্তিজীবনে আনন্দের নতুন অধ্যায় শুরু করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। চতুর্থবারের মতো বাবা হয়েছেন তিনি।

শনিবার (৫ জুলাই) সকালে প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির কোলে এসেছে তাদের দ্বিতীয় সন্তান, এক কন্যাসন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে ‘মেল’।

নবজাতক কন্যাকে নিয়ে এক আবেগঘন ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ব্রুনা। সেখানে তিনি লিখেছেন, `আমাদের মেল এসেছে জীবনকে আরও মিষ্টিময় করতে। স্বাগতম, ছোট্ট রাজকন্যা। ঈশ্বর যেন তোমাকে আশীর্বাদ ও নিরাপত্তায় রাখেন। আমরা তোমার সঙ্গে এই নতুন অধ্যায় শুরু করতে উদগ্রীব। আমরা তোমাকে ভালোবাসি!’

নেইমারের এটি চতুর্থ সন্তান। ২০১১ সালে সাবেক প্রেমিকা ক্যারোলিনা ডান্তাসের ঘরে জন্ম নেয় প্রথম পুত্র ডেভিড লুকা, যিনি এখনও নেইমারের সঙ্গেই থাকেন। ২০২৩ সালে, বর্তমান প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির গর্ভে জন্ম নেয় প্রথম কন্যা মাভি। ২০২৪ সালে ইনফ্লুয়েন্সার অ্যামান্ডা কিম্বার্লির ঘরে জন্ম নেয় আরেক কন্যাসন্তান হেলেনা। এবার, ২০২৫ সালে, ব্রুনার সঙ্গেই জন্ম নিল চতুর্থ সন্তান মেল।

ইনজুরি থেকে ফিরতে সময় লাগলেও নেইমার এখন পারিবারিক সময়েই মনোযোগ দিচ্ছেন বেশি। নতুন অতিথিকে ঘিরে খুশির জোয়ার পুরো পরিবারে। বড় বোন মাভিও নতুন বোন পেয়ে দারুণ উচ্ছ্বসিত।

 

 

 

খবরওয়ালা/আরডি
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।