চলতি পথেই বগি ফেলে চলে গেল কক্সবাজার এক্সপ্রেস ট্রেন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের একটি বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনায় চট্টগ্রাম রেলস্টেশনে প্রবাল এক্সপ্রেস ট্রেন আটকে পড়েছে। এই দুর্ঘটনার কারণে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী এবং ঢাকার ট্রেন চলাচল স্থগিত হয়ে গেছে। বিচ্ছিন্ন বগি সরানো না হলে ট্রেন চলাচল শুরু হবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

শনিবার (২৬ জুলাই) বিকেল ৩টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী স্টেশন এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের গার্ড ব্রেক বগির হুক ভেঙে যায়। ফলে, মূল ট্রেনের সঙ্গে ওই বগিটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় কেউ হতাহত হয়নি, তবে রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রেলওয়ে সূত্র জানায়, গার্ড ব্রেক বগিতে ট্রেনের গার্ড এবং খাবার থাকে। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি আজ দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। এরপর এটি ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু বিচ্ছিন্ন বগির কারণে বিকেল ৩টার দিকে চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করার কথা ছিল প্রবাল এক্সপ্রেস, তবে এটি নির্ধারিত সময়ে ছেড়ে যায়নি। বিকেল ৪টা পর্যন্ত এই ট্রেন চট্টগ্রাম স্টেশনে আটকে ছিল।

গোমদণ্ডী স্টেশনের মাস্টার মোহাম্মদ তারেক কালবেলা বলেন, ‘গোমদণ্ডী স্টেশন পার হওয়ার পর কক্সবাজার এক্সপ্রেসের শেষ বগিটির হুক ভেঙে যায়, যার ফলে প্রায় ৩০ মিনিট ওই ট্রেন থেমে ছিল। পরে বগিটি রেখে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়।’

চট্টগ্রাম স্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার জানান, ‘বিচ্ছিন্ন হওয়া বগি সরিয়ে না নেওয়া পর্যন্ত প্রবাল এক্সপ্রেস চলতে পারবে না। উদ্ধারকারী ট্রেন এসে বগিটি সরানোর পর ট্রেন চলাচল শুরু হবে।’

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।