‘চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা’

খবরওয়ালা অনলাইন ডেস্ক: চলমান ফেব্রুয়ারি মাসের মধ্যেই শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় পাঠ্যবই পাবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের কার্য-অধিবেশনে তিনি এ কথা বলেন।

এসময় শিক্ষা উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির মধ্যেই সব বই হাতে পাচ্ছে না শিক্ষার্থীরা। তবে প্রয়োজনীয় পাঠ্যবইগুলো চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে।

তিনি বলেন, চর দখলের মতো স্কুল-কলেজের পরিচালনা পর্ষদ দখলের চেষ্টা হচ্ছে নতুন করে। এক্ষেত্রে রাজনৈতিক চাপ মোকাবিলা করে স্থানীয় ভালো ও গ্রহণযোগ্য মানুষদের পর্ষদে নিতে হবে।

শিক্ষা উপদেষ্টা আরও বলেন, সামনে নির্বাচন আসছে। সবার দাবি দাওয়া মেটানো নয়, সুষ্ঠু নির্বাচন করাই সরকারের প্রধান লক্ষ্য। অন্তর্বর্তী সরকারের কারও নামে কোথাও কোনো স্থাপনার নাম হবে না। আমরা এটা চাই না। এ ব্যাপারে নিরুৎসাহিত করছি।
বেসরকারি স্কুল শিক্ষকরা নানাভাবে বঞ্চিত উল্লেখ করে তিনি বলেন, তারা যেনো প্রাপ্য ভাতা পান সেদিকে খেয়াল রাখতে হবে।

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।