চাচার বাড়িতে বৈদ্যুতিক সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় চাচার বাড়িতে বৈদ্যুতিক বাতির সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যায় তিরনইহাট ইউনিয়নের চুটচুটিয়া গছ এলাকায় ঘটেছে।

নিহত কিশোরের নাম আসিফ রানা (১৫)। সে একই এলাকার নুর জামালের ছেলে এবং শালবাহান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

পরিবারের বরাত দিয়ে তিরনইহাট ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, আসিফের চাচা আবদুর রাজ্জাকের রান্নাঘরের সামনের বৈদ্যুতিক বাতির হোল্ডারের সংযোগ ছিঁড়ে যায়। মাগরিবের নামাজের পর আসিফ সেই সংযোগ মেরামত করছিল। এ সময় আকস্মিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয় কয়েকজনের সহায়তায় পরিবারের লোকজন তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসা মিয়া জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশটির প্রাথমিক সুরতহাল শেষে আইনি প্রক্রিয়ায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।