চাপাতি উঁচিয়ে ছিনতাই, ভিডিও ভাইরাল

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাপাতি উঁচিয়ে ছিনতাইয়ের এর একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায় হালকা বৃষ্টির মধ্যে এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় তিন আরোহীসহ পেছন থেকে একটি মোটরসাইকেল আসে। হেঁটে যাওয়া ওই ব্যক্তির ঠিক পেছনে চলন্ত মোটরসাইকেল থেকে লাফিয়ে নামেন একজন। তার হাতে চকচক করছিল একটি চাপাতি।

মোটরসাইকেলটি সামনে গিয়ে আবার ঘুরে এসে দাঁড়ায় সেখানে। এবার খালি গায়ে, খালি পায়ে আরেকজন নামেন মোটরসাইকেল থেকে। তার হাতেও চাপাতি। চাপাতি উঁচিয়ে দুই ছিনতাইকারী ওই পথচারীর ভুক্তভোগীর জামা এমনকি পায়ের জুতাসহ সর্বস্ব লুটে নেয়।

শুক্রবার(১১জুলাই) রাতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

অনেকেই দাবি করছেন ভিডিওটি রাজধানীর শ্যামলী এলাকায় শুক্রবার সকালে ধারণ করা।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।