চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

টাঙ্গাইলের সখীপুরে ব্যাটারিচালিত ভ্যান চুরির অভিযোগে গণপিটুনিতে জহিরুল ইসলাম (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের পাওদোয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জহিরুল ইসলাম টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আব্দু রশিদ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, কাকড়াজান ইউনিয়নে কয়েকদিন ধরে নিয়মিত চুরির ঘটনা ঘটছে। শুক্রবার সকালে শ্রীপুর রাজনীতি মোড় গ্রামের বাবলু মিয়ার ভ্যান চুরি করে পালানোর চেষ্টা করেন জহিরুল। পরে পাওদোয়াচালা গ্রামে গেলে তাকে হাতেনাতে ধরে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, একই দিন সকালে মোটরসাইকেল চুরির অভিযোগে শাকিল নামে এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। তিনি কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া থেকে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় কাকড়াজান ইউনিয়নের কাজীরামপুর আলীর মোড় এলাকায় জনতার হাতে ধরা পড়েন।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভুইয়া বলেন, ‘নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।