ছয় দফা দাবিতে বগুড়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ক্রাফট ইন্সট্রাক্টর পদে ৩০ শতাংশ কোটা বাতিলসহ ছয় দফা দাবিতে ক্লাস বর্জন করে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১২টা থেকে শহরের বনানী এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এতে সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।

পরে বেলা ৩টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম।

এর আগে সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা প্রথমে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের সড়ক অবরোধ করেন। এতে শহরের অন্যান্য বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরাও যোগ দেন। পরে তারা মিছিল করে শহরের বনানী এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়ক অবরোধ করেন।

শিক্ষার্থীরা জানান, ক্রাফট ইন্সট্রাক্টরদের রিটের পরিপ্রেক্ষিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ সব অ্যাকাডেমিক কার্যক্রম বর্জন করেছে।

শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে- 

  • জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদেও শিক্ষাগত যোগ্যতা  ডিপ্লোমা প্রকৌশলী ডিগ্রি বাধ্যতামূলক করা, 
  • ক্রাফট ইন্সট্রাক্টর পদসহ দেশের কারিগরি সকল পদগুলোতে শিক্ষিত জনবল নিয়োগ দেওয়া, 
  • কারিগরি (পলিটেকনিক ছাত্রদের জন্য) সকল বিভাগীয় শহরগুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করা, 
  • ডিপ্লোমা প্রকৌশলীদের প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ, 
  • কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় পর্যায়েও ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ 
  • জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে শতকরা ৩০ ভাগ ক্রাফট ইন্সট্রাক্টর কোটা বাতিল।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।