মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬, ১৩শে শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬, ১৩শে শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে?

জাতীয়

ছিনতাই আতঙ্কে চাপে বৈদেশিক মুদ্রা আয়কারী বিপিও খাত

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: বুধবার, ১১ মার্চ ২০২৬

ছিনতাই আতঙ্কে চাপে বৈদেশিক মুদ্রা আয়কারী বিপিও খাত

রাজধানীজুড়ে বাড়তে থাকা ছিনতাই এখন শুধু সাধারণ মানুষের ব্যক্তিগত নিরাপত্তার সংকট নয়; এটি দেশের অর্থনীতির জন্যও এক নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বৈদেশিক মুদ্রা আয়কারী তথ্যপ্রযুক্তি নির্ভর বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাত এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে। বিদেশি প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাকঅফিস কার্যক্রম পরিচালনাকারী এসব প্রতিষ্ঠান আন্তর্জাতিক সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হয়। ফলে কর্মীদের বড় অংশকে রাতভর দায়িত্ব পালন করতে হয় এবং কাজ শেষে গভীর রাত কিংবা ভোরে বাসায় ফিরতে হয়। ঠিক এই সময়টাতেই তারা ছিনতাইকারীদের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন।

খাত সংশ্লিষ্টদের অভিযোগ, সাম্প্রতিক মাসগুলোতে বিপিও কর্মীদের ওপর হামলা, ছিনতাই ও শারীরিক নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। শুধু অফিস থেকে ফেরার পথেই নয়, অনেক ক্ষেত্রে বাসার কাছাকাছি এলাকাতেও তারা নিরাপত্তাহীনতার মুখে পড়ছেন। এতে করে কর্মীদের মধ্যে তীব্র ভীতি তৈরি হয়েছে, যা সরাসরি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও উৎপাদনশীলতার ওপর প্রভাব ফেলছে।

রাতের শিফট, ভোরের ঝুঁকি

বাংলাদেশে কার্যরত আন্তর্জাতিক বিপিও প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই যুক্তরাষ্ট্র ও ইউরোপভিত্তিক কোম্পানির জন্য কাজ করে। এসব দেশের অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে গিয়ে বাংলাদেশের বিপিও কর্মীদের রাতেই কাজ করতে হয়। সাধারণত সন্ধ্যার পর থেকে কাজ শুরু হয়ে তা চলে ভোর পর্যন্ত। ক্লান্তিকর দীর্ঘ শিফট শেষে যখন কর্মীরা বাসার উদ্দেশে রওনা হন, তখন রাজধানীর অনেক সড়কই থাকে নির্জন ও ঝুঁকিপূর্ণ।

কিছু প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন ব্যবস্থা থাকলেও তা সব কর্মীর জন্য পর্যাপ্ত নয়। অফিসের গাড়ি অনেক সময় কর্মীদের বাসার সামনে না গিয়ে নিকটবর্তী বড় সড়ক বা মোড়ে নামিয়ে দেয়। সেখান থেকে অন্ধকার গলি বা ফাঁকা রাস্তায় হেঁটে বা রিকশায় বাসায় ফিরতে হয়। এই অংশটুকুই হয়ে উঠছে সবচেয়ে বিপজ্জনক।

অন্যদিকে, উল্লেখযোগ্যসংখ্যক কর্মী নিজস্ব মোটরসাইকেল বা ব্যক্তিগত যানবাহনে যাতায়াত করেন। গভীর রাত বা ভোরের দিকে নির্জন সড়কে চলাচলের সময় তাদের গতিরোধ করে ছিনতাইকারীরা। মোবাইল ফোন, ল্যাপটপ, নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হচ্ছে। বাধা দিলে শারীরিক হামলার ঘটনাও ঘটছে। খাত সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনার সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে।

বাসার গলিতেও নিরাপত্তাহীনতা

পরিস্থিতির আরও উদ্বেগজনক দিক হলো—ছিনতাই এখন আর কেবল প্রধান সড়ক বা নির্জন এলাকায় সীমাবদ্ধ নেই। বহু কর্মী জানিয়েছেন, অফিস থেকে ফেরার পর বাসার কাছাকাছি এলাকায় পৌঁছেও তারা নিরাপদ বোধ করেন না। অনেক সময় ছিনতাইকারীরা ওঁৎ পেতে থাকে এবং সুযোগ বুঝে হামলা চালায়। বাসার গলিতে ঢোকার পর কিংবা বাড়ির সামনে পৌঁছানোর মুহূর্তেও হামলার ঘটনা ঘটছে।

ফলে কর্মীদের মধ্যে তীব্র মানসিক চাপ তৈরি হয়েছে। অনেকে রাতের শিফটে কাজ করতে অনাগ্রহ প্রকাশ করছেন। পরিবারের সদস্যদের উদ্বেগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এর প্রভাব পড়ছে কর্মীদের মনোযোগ, মানসিক স্থিতি ও কর্মদক্ষতার ওপর।

সময়নির্ভর কাজ, ঝুঁকিতে আন্তর্জাতিক চুক্তি

বিপিও শিল্পের মূল শক্তিই হলো সময়ানুবর্তিতা। বিদেশি প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার কঠোর শর্ত আরোপ করে। সামান্য বিলম্বও চুক্তিভঙ্গ হিসেবে বিবেচিত হতে পারে। একটি বড় প্রকল্প বাতিল হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি ব্যাপক আকার ধারণ করতে পারে; এমনকি পুরো কার্যক্রম স্থবির হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে।

এই প্রেক্ষাপটে কোনো গুরুত্বপূর্ণ কর্মী বা নির্দিষ্ট বিভাগের ‘কি-পার্সন’ ছিনতাইয়ের শিকার হয়ে আহত হলে বা দীর্ঘ সময় কাজে অনুপস্থিত থাকলে পুরো ইউনিটের কাজ থমকে যেতে পারে। একটি বিভাগের কাজ বন্ধ হয়ে গেলে নির্ধারিত সময়ের মধ্যে আন্তর্জাতিক দায়িত্ব পালন অসম্ভব হয়ে পড়ে। এতে করে বিদেশি ক্লায়েন্টদের আস্থা নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়, যা ভবিষ্যৎ চুক্তির ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।

উদ্যোক্তাদের মতে, বৈশ্বিক প্রতিযোগিতা, ডলার সংকট, প্রযুক্তিগত অবকাঠামোর সীমাবদ্ধতা এবং দক্ষ জনবলের ঘাটতির মতো নানা চ্যালেঞ্জের মধ্যেই বিপিও খাত কাজ করছে। তার ওপর নিরাপত্তা সংকট নতুন করে যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।

বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনাময় খাতে নতুন অনিশ্চয়তা

বাংলাদেশের বিপিও খাত গত এক দশকে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম সম্ভাবনাময় শিল্প হিসেবে আত্মপ্রকাশ করেছে। তথ্যপ্রযুক্তিনির্ভর এই সেবা খাত দেশের তরুণদের জন্য বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। কল সেন্টার, ডেটা প্রসেসিং, সফটওয়্যার সাপোর্ট, ফিন্যান্সিয়াল ব্যাকঅফিস, মেডিকেল ট্রান্সক্রিপশনসহ নানা সেবা দিয়ে দেশীয় প্রতিষ্ঠানগুলো এখন বিদেশি কোম্পানির আস্থা অর্জন করেছে।

কিন্তু রাজধানীতে ক্রমবর্ধমান ছিনতাই পরিস্থিতি এই খাতের স্থিতিশীলতার ওপর সরাসরি প্রভাব ফেলছে। নিরাপত্তাহীনতার কারণে কর্মীদের মনোবল কমে গেলে এবং রাতের শিফটে কাজ করতে অনীহা তৈরি হলে আন্তর্জাতিক মানের নিরবচ্ছিন্ন সেবা প্রদান ব্যাহত হতে পারে। এমন পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বিদেশি ক্লায়েন্টরা বাংলাদেশকে অনিরাপদ কর্মপরিবেশ হিসেবে বিবেচনা করতে পারেন। এতে নতুন বিনিয়োগ কমে যাওয়ার পাশাপাশি বিদ্যমান চুক্তিগুলোও বাতিল হওয়ার ঝুঁকিতে পড়বে।

খাত সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে অনেক প্রতিষ্ঠান বাধ্য হয়ে রাতের শিফট সীমিত করতে পারে। কিন্তু আন্তর্জাতিক কাজের ধরন বিবেচনায় রাতের শিফট কমানো মানে সরাসরি সক্ষমতা হ্রাস পাওয়া। এতে দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা রপ্তানির প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে।

আতঙ্ক কমছে না, বাড়ছে সহিংসতা

আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও বাস্তব পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি খুব একটা নেই বলে অভিযোগ করছেন বিপিও কর্মীরা। রাজধানীর বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় টহল জোরদারের ঘোষণা থাকলেও অনেক ক্ষেত্রেই তা পর্যাপ্ত নয়। ফলে ছিনতাইকারীরা প্রায় বাধাহীনভাবে সক্রিয় থাকার সুযোগ পাচ্ছে।

বরং সাম্প্রতিক সময়ে ছিনতাইকারীদের আচরণ আরও সহিংস হয়ে উঠেছে। আগে অনেক ক্ষেত্রে ভয় দেখিয়ে মালামাল নিয়ে পালিয়ে যাওয়া হলেও এখন সামান্য বাধা পেলেই তারা ধারালো অস্ত্র দিয়ে হামলা করছে। অনেক সময় কোনো কথাবার্তা ছাড়াই আক্রমণ চালিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে। এতে ভুক্তভোগীরা গুরুতর আহত হচ্ছেন, কেউ কেউ দীর্ঘদিন কর্মক্ষমতা হারাচ্ছেন।

বিপিও খাতে কর্মরত তরুণরা বলছেন, তারা রাতভর আন্তর্জাতিক দায়িত্ব পালন করে দেশের অর্থনীতিতে অবদান রাখলেও নিজেদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে তারা মানসিকভাবে ভেঙে পড়ছেন।

খাত সংশ্লিষ্টদের দাবি

বিপিও খাতের উদ্যোক্তা ও সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে এই সম্ভাবনাময় শিল্প বড় ধরনের ঝুঁকিতে পড়বে। তারা জোর দিয়ে বলছেন, রাত ও ভোরের সময় আবাসিক এলাকা, অফিসপাড়া এবং কর্মীদের নিয়মিত যাতায়াতের রুটগুলোতে বিশেষ পুলিশ টহল জোরদার করা অত্যন্ত জরুরি। বিশেষ করে গভীর রাত থেকে সকাল পর্যন্ত সময়কে উচ্চঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে আইন-শৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান উপস্থিতি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা, যাতে অপরাধীরা সহজে সক্রিয় হতে না পারে।

এছাড়া দ্রুতগতির মোটরসাইকেল ব্যবহার করে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় মোটরসাইকেল টহল বাড়ানো এবং সন্দেহভাজন যানবাহনের নিয়মিত তল্লাশির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেল ও সিএনজি চলাচলের ওপর কঠোর নজরদারি আরোপ করলে অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ছিনতাই সংক্রান্ত মামলাগুলোর দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা মনে করেন। তাদের মতে, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং সহজে জামিন পাওয়ার সুযোগ অপরাধীদের উৎসাহিত করে। গ্রেপ্তারের পর দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে অপরাধপ্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

উদ্যোক্তারা আরও জানিয়েছেন, কর্মীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রণোদনা বা সরকারি সহায়তা প্রয়োজন। অনেক প্রতিষ্ঠান নিজস্ব পরিবহন ব্যবস্থা চালু করতে চাইলেও অতিরিক্ত ব্যয়ের কারণে তা সবসময় সম্ভব হয় না। সরকার যদি নিরাপদ পরিবহন ব্যবস্থায় সহায়তা দেয় বা এ বিষয়ে বিশেষ নীতিগত সুবিধা প্রদান করে, তাহলে কর্মীদের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো যাবে।

অর্থনৈতিক স্বার্থ রক্ষায় নিরাপত্তা নিশ্চিতের দাবি

খাত সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, বিপিও শিল্প কেবল একটি বাণিজ্যিক খাত নয়; এটি দেশের ডিজিটাল অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তথ্যপ্রযুক্তিনির্ভর এই সেবা খাত তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করছে এবং বৈদেশিক মুদ্রা আয়ের নতুন দ্বার উন্মোচন করছে। ফলে এই খাতে কর্মরতদের নিরাপত্তা নিশ্চিত করা মানে শুধু ব্যক্তিগত সুরক্ষা নয়, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা।

রাজধানীতে বাড়তে থাকা ছিনতাই পরিস্থিতি এখন সরাসরি অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। বিপিও খাতের মতো সময়নির্ভর ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত শিল্পের জন্য কর্মীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অন্যথায় দেশের ভাবমূর্তি, আন্তর্জাতিক চুক্তি এবং হাজারো তরুণের কর্মসংস্থান একসঙ্গে ঝুঁকির মুখে পড়তে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, ছিনতাই দমনে কার্যকর, সমন্বিত এবং দৃশ্যমান পদক্ষেপ এখন সময়ের দাবি। নচেৎ এই নিরাপত্তা সংকট ভবিষ্যতে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে।