ছেলের হাতে বাবা খুন, পালাতে গিয়ে ছেলের মৃত্যু

শরীয়তপুরের নড়িয়ায় গাছকাটা নিয়ে বাবাকে হত্যা করেছে তার বড় ছেলে রুবেল মোল্লা। হত্যাকাণ্ডের পর পালানোর চেষ্টা করলে হার্ট অ্যাটাকে রুবেলের মৃত্যু হয়।

রবিবার (২৩ মার্চ) রাতে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মকবুল হোসেন মোল্লা (৬৫) ওই এলাকার হামিজ্জদ্দিন মোল্লার ছেলে। আর তার ছেলে রুবেল মোল্লার বয়স ছিল ৩৩ বছর।

স্থানীয়রা জানান, মকবুল হোসেন মোল্লা দুটি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি দ্বিতীয়বার বিয়ে করেন এবং তার দ্বিতীয় সংসার নিয়ে প্রথম স্ত্রীর সন্তানদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়, বিশেষ করে বড় ছেলে রুবেল মোল্লার সঙ্গে তার প্রায়ই বিরোধ হতো।

ঐদিন সন্ধ্যায় একটি আম গাছ কাটা নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে মকবুল হোসেনকে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাবাকে হত্যার পর রুবেল পালানোর চেষ্টা করেন। তবে দৌড়ানোর সময় হঠাৎ বাড়ির পাশের মাঠে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তার নিথর দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, পারিবারিক কলহের কারণে ছেলে তার বাবাকে হত্যা করেছে। এরপর ছেলের মরদেহও বাড়ির পাশের মাঠে পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।