জম্মু-কাশ্মীরে চলমান সংঘর্ষে দুই ভারতীয় সেনা নিহত

জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে চলমান সংঘর্ষে ভারতের আরও দুই সেনা সদস্য নিহত হয়েছেন।

দেশটির সেনাবাহিনীর ১৫ কর্পস সদর দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, নিহতদের সাহস ও নিষ্ঠা আমাদের চিরদিন অনুপ্রাণিত করবে। ভারতীয় সেনা বাহিনী গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে।

নিহতরা হলেন ল্যান্স নায়েক প্রীতপাল সিং ও সিপাহি হরমিন্দর সিং। চলমান অভিযানে শতাধিক সেনা সদস্য অংশ নিয়েছেন, যা এ অঞ্চলের অন্যতম বড় অভিযান হিসেবে দেখা হচ্ছে।

অভিযানে বিচ্ছিন্নতাবাদীদের টার্গেট করার জন্য ড্রোন ও আক্রমণাত্মক হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। আকহাল এলাকার ঘন অ্যালপাইন জঙ্গলে তীব্র গোলাগুলি ও মাঝেমধ্যে বিস্ফোরণের মধ্যে ড্রোন থেকে বিস্ফোরক নিক্ষেপের দৃশ্যও দেখা গেছে। সেনা বাহিনী ও প্যারাট্রুপাররা অত্যন্ত সতর্কতার সঙ্গে অগ্রসর হচ্ছে।

গত শুক্রবার সেনাবাহিনী, পুলিশ ও সিআরপিএফের যৌথ অভিযানে আকহাল এলাকায় বিপুলসংখ্যক বিচ্ছিন্নতাবাদীর উপস্থিতির খবরের ভিত্তিতে এই অভিযান শুরু হয়।

পুলিশ ও সেনার শীর্ষ কর্মকর্তারা নিয়মিত ঘটনাস্থল পরিদর্শন করছেন। জম্মু-কাশ্মীরের পুলিশ মহাপরিদর্শক নলিন প্রভাত বলেন, ভূখণ্ড ও জঙ্গলের জটিলতার কারণে সময় লাগছে, তবে আমরা তাদের খুঁজে বের করবো।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।