জঘন্য অশ্লীলতা কোনো রাজনৈতিক স্লোগান বা বক্তব্য না, এটা মানসিক বিকৃতি বলে মন্তব্য করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক আব্দুন নূর তুষার।
শনিবার(৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি একথা বলেন।
আবদুন নূর তুষার বলেন, ‘দেশে একটা মুক্তিযুদ্ধ হয়েছে যেখানে একটা অশালীন বক্তৃতা নাই— অসাধারণ সব গান আর কবিতা আছে। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান, স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবড়ি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা…।
খবরওয়ালা/এফএস



