জয়পুরহাটে রুটি বানানোর কারিগরের রডের আঘাতে ওয়েটার নিহত

জয়পুরহাটের নতুন হাট এলাকার কুসুম সুইটস দোকানে রুটি বানানোর কারিগরের রডের আঘাতে ওয়েটার জাহিদ হাসানের নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রুটি প্রস্তুতকারক শাহীন মিয়াকে আটক করেছে পুলিশ।

রবিবার (৬ এপ্রিল) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় জাহিদ হাসানকে  বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসাপাতালে নিয়ে আসলে ‍দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জাহিদ হাসান ফরিদপুরের নগর কান্দা উপজেলার রামগঞ্জ গ্রামের ইসাহাক মোল্লার ছেলে।  

কুসুম সুইটস দোকানের ম্যনেজার (ব্যবস্থাপক) ফরহাদ হোসেন জানান, আজ সকালে তন্দুর রুটির কারিগর নাসিমের সাথে পরোটা তৈরীর কারিগর শাহীনের বাকবিতন্ডা হয়। এ সময় ওয়েটার জাহিদ হাসান তাদের ঝগড়া মিটমাট করতে গেলে শাহীন তাকে রুটি বানানোর বেলান দিয়ে আঘাত করে। পরে আবারো তিনি একটি রড দিয়ে মাথায় সজোরে আঘাত করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।

কুসুম সুইটস এর স্বত্তাধিকারী নতুন হাট দেওয়ান পাড়ার বাসিন্দা নূরজাহান হ্যাপি জানান, জাহিদ হাসান একজন অত্যন্ত ভাল ছেলে। তিনি আমাদের হোটেলে প্রায় ৩ বছর ধরে ওয়েটারের কাজ করছেন। আজ সকালে ঘটনাটি ঘটার পরপরই শাহীনকে আটক করে রাখি। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে, পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি। তারা জয়পুরহাটে আসলেই একটি হত্যা মামলা দায়ের করা হবে। তবে এ ঘটনায় ইতোমধ্যেই অভিযুক্ত শাহীনকে আটক করা হয়েছে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।