জাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা, মনোনয়ন পেলেন যারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সোয়া ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অদম্য ২৪ স্মৃতিস্তম্ভের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মাদ ইয়াহিয়া।

ঘোষিত প্যানেলে—

  • সহ-সভাপতি (ভিপি): শেখ সাদী (মীর মশাররফ হোসেন হল ছাত্রদলের সভাপতি, বাংলা বিভাগ, ৪৮তম ব্যাচ)
  • সাধারণ সম্পাদক (জিএস): তানজিলা হোসেন বৈশাখী (১৩ নং ছাত্রী হলের সভাপতি)

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন—

  • পুরুষ: মো. সাজ্জাদুল ইসলাম (৪৯তম ব্যাচ)
  • নারী: আঞ্জুমান আরা ইকরা

অন্যান্য সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন—

  • শিক্ষা ও গবেষণা: ইয়ামিন হাওলাদার
  • পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ: লিখন চন্দ্র রায়
  • সাহিত্য ও প্রকাশনা: জাহিদ হাসান খান
  • সাংস্কৃতিক: মো. আবিদুর রহমান
  • সহ-সাংস্কৃতিক: মো. পারভেজ হাসান নিশান
  • নাট্য: মো. আমিনুল ইসলাম
  • তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার: মো. জাবের হাসান
  • সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন: মো. তাওহিদুর রহমান খান

সহ-সম্পাদক পদে রয়েছেন—

  • সহ-সমাজসেবা (পুরুষ): শাকিল সর্দার
  • সহ-সমাজসেবা (নারী): কাজী মৌসুমী আফরোজ
  • ক্রীড়া সম্পাদক: উজ্জ্বল হাসান
  • সহ-ক্রীড়া (পুরুষ): রুহুল আমিন সুইট
  • সহ-ক্রীড়া (নারী): মোছা. শাহানাজ পারভীন শানু

এছাড়া পরিবহন ও যোগাযোগ সম্পাদক হিসেবে জহিরুল ইসলাম এবং স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. মমিনুল ইসলাম।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।