নেইমারকে যেভাবে আর্জেন্টিনায় খেলাতে চান ডি মারিয়া

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচে উত্তাপ ছড়ালেও মাঠের বাইরে দুই দেশের ফুটবলারদের মধ্যে সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। ইউরোপের মাটিতে একই ক্লাবে খেলার বহু উদাহরণ রয়েছে। তার অন্যতম ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার ও আর্জেন্টাইন অ্যাঞ্জেল ডি মারিয়া। প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) কয়েক বছর একসঙ্গে খেলেছেন তারা।

৩৭ বছর বয়সী ডি মারিয়া এখন খেলছেন নিজের শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে। সেখানে সতীর্থ হিসেবে কাকে চান—এমন প্রশ্নের উত্তরে লিওনেল মেসির নাম না নিয়ে নেইমারকে চাইছেন তিনি।

ডি মারিয়া বলেন, ‘নেইমারের সঙ্গে আমার ঘনিষ্ঠতা একটা কারণ। তাকে অনেক ভালোবাসি আমি। আমাদের সম্পর্কটাও ভালো। এখনো তার (নেইমার) সঙ্গে কথাবার্তা হয়। সে আর্জেন্টাইন ফুটবলকে কী পরিমাণ পছন্দ করে, সেটা আমার জানা। সেন্ট্রাল-নিওয়েল’স ম্যাচে সে (নেইমার) সবসময় থাকতে চাইত।’

রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজির হয়ে দীর্ঘ দুই দশক ইউরোপে খেলার পর এ বছরের মে মাসে রোজারিওতে ফিরেছেন ডি মারিয়া। তবে মেসির শৈশবের ক্লাব নিউয়েল’স ওল্ড বয়েজে ফেরার সম্ভাবনা ক্ষীণ। হয়তো সে কারণেই প্রিয় বন্ধু মেসির বদলে আর্জেন্টিনায় নেইমারকে দেখতে চান তিনি।

ডি মারিয়ার ভাষায়, ‘আমি তাকে (নেইমার) এখানে (আর্জেন্টিনা) দেখতে চাইছি। ভবিষ্যতে তাকে দাওয়াতও দেব আমি। সেটা হবে বিশেষ কিছু।’

রোববার আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশনে শতবর্ষী দ্বৈরথে নিউয়েল’সকে ১-০ গোলে হারিয়েছে রোজারিও সেন্ট্রাল। শৈশবের ক্লাবে ফেরা ডি মারিয়া ম্যাচে ফ্রি কিক থেকে করেন দারুণ এক গোল।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।