জাতীয় নির্বাচনের দিন সাধারণ ছুটি ঘোষণা

চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, গণভোট ও নির্বাচনের আগে-পরে নানা বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার বিটিভিকে চিঠি দেওয়া হবে তফসিল রেকর্ড করার জন্য। যেদিন তফসিল ঘোষণা হবে, সেদিন সন্ধ্যায় মাঠ পর্যায়ে মিটিং অনুষ্ঠিত হবে।

আচরণবিধি প্রতিপালনের জন্য তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় দুজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেট সংখ্যা বাড়ানো হবে। ভোটের দিন সাধারণ ছুটি থাকবে বলে তিনি জানান। তবে ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে ইসির প্রয়োজন অনুযায়ী। তফসিলের পর উপদেষ্টা পরিষদ নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না।

 

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।