জানুয়ারি মাসেই শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই পাবেন: অর্থ উপদেষ্টা

আগামী শিক্ষাবর্ষে জানুয়ারি মাসেই শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই হাতে পাবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রবিবার (২১ সেপ্টেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, এবার জানুয়ারি মাসেই নতুন পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা। নতুন বই ছাপানোর দায়িত্ব কারা পাবেন চলতি মাসেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

গত বছর বই ছাপানোর ক্ষেত্রে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে চলতি বছর তাদেরকে বই ছাপার কাজ দেয়া হবে না বলেও জানান ড. সালেহউদ্দিন আহমেদ।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।