বৃহস্পতিবার, ১১ই জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ই জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু

জাতীয়

জাফলংয়ের পাথর লুট বন্ধ করা গেলো না কেন? কারা ছিলেন নেপথ্যের কারিগর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

জাফলংয়ের পাথর লুট বন্ধ করা গেলো না কেন? কারা ছিলেন নেপথ্যের কারিগর
'সাদাপাথর’ এলাকায় নজিরবিহীন লুটপাট

সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ‘সাদাপাথর’ এলাকায় নজিরবিহীন লুটপাট হয়েছে। মনোমুগ্ধকর সেই ‘সাদাপাথর’ এখন প্রায় বিবর্ণ, ক্ষতবিক্ষত হয়ে গেছে পুরো পর্যটনকেন্দ্রটি।

সিলেটের পাথরের রাজ্যে এখন আর পাথর নেই। চোখের সামনে নিশ্চিহ্ন হয়ে গেছে ভোলাগঞ্জ সাদাপাথর। এক বছর আগেও যেখানে ছিল পাথরের স্তূপ, সেখানে এখন ধুধু মাঠ। দিন-রাত শত শত নৌকা দিয়ে প্রকাশ্যে বালু-পাথর লুট হলেও প্রশাসন ছিল নির্বিকার। 

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নির্বিচারে সাদাপাথরের পাথর লুট চলে আসছে। গত এক সপ্তাহে লুটেরা দিয়েছে ‘মরণকামড়’। লুটপাটে যেন সবাই ছিল ঐক্যবদ্ধ।

এ বিষয়ে বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আগের চার বছর জাফলং-এ পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলাম, এখন আমি উপদেষ্টা হয়েও পারলাম না।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, পাথর উত্তোলনে ’সর্বদলীয় ঐক্য’ দেখছি। একটি সুন্দর জিনিস কী করে হাতে ধরে কেমন অসুন্দর করতে হয় সেটা শিখতে হলে বাংলাদেশে আসতে হবে। চোখের সামনে অপূর্ব সুন্দর একটি জায়গা জাফলং চোখের সামনে নষ্ট হতে দেখলাম। ধ্বংসলীলা দেখলাম। 

কোম্পানীগঞ্জের স্থানীয়দের দাবি, ৫ আগস্টের পর থেকে প্রতিদিন দিন-রাত লুটপাট হয়েছে। প্রতি রাতে অন্তত শতাধিক গাড়ি পাথর বহন করে বের হতে দেখেছেন তারা। প্রশাসন ও এলাকাবাসী জানলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয়রা আরও জানান, প্রশাসনের উদাসীনতা ও টিলেমাত্র নজরদারির কারণে পাথরখেকোরা নির্বিঘ্নে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। মাঝেমধ্যে অভিযান চালানো হলেও তার প্রভাব থাকে অল্প সময়ের জন্য।

পরিবেশকর্মীদের অভিযোগ, গত এক বছরে অন্তত ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে, যার বাজারমূল্য দুইশ কোটি টাকার বেশি।

শুরুর দিক থেকেই সংবাদমাধ্যমে লুটপাটের সব তথ্য উঠে এসেছে। স্থানীয় লোকজন. প্রশাসন এবং গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ি জানা যায়, পাথরের রাজ্যে এই লুটপাটের নেতৃত্বে ছিলেন স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা, আর নেপথ্যে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সাদাপাথর পর্যটনকেন্দ্রের চারপাশে বিজিবির চারটি ক্যাম্প ও চেকপোস্ট থাকা সত্ত্বেও সবাই ছিল নীরব দর্শক। মাঝে মধ্যে অভিযান হলেও আগেই খবর পেয়ে যেত লুটেরা।

প্রথম আলোর সিলেট ব্যুরো প্রধান সুমন কুমার দাস ফেসবুকে লিখেছেন—
‘এখন আর আক্ষেপ করেও লাভ হবে না। গত বছরের ৫ আগস্ট পরবর্তী সময়ে একের পর এক যখন সিলেটের পাথরকোয়ারিগুলোতে গণলুট চলছিল, প্রায় তখন থেকেই একটার পর একটা নিউজ ছাপা হয়েছে। ছাপা ও অনলাইন সংস্করণ মিলিয়ে এ পর্যন্ত ১৬টি প্রতিবেদন আর ৩টি সম্পাদকীয় প্রকাশিত হয়েছে। একাধিক ফটোস্টোরি ও ভিডিও প্রতিবেদনও হয়েছে। কিন্তু টনক নড়েনি কারও; না প্রশাসনের, না রাজনৈতিক নেতৃত্বের। লুটপাটে সবাই যেন একাট্টা!”

তিনি আরও লেখেন, সর্বশেষ ৩ মে ‘প্রথম আলো’য় প্রকাশিত হয় ‘পাথরখেকোদের নজর সাদা পাথরে’। এরপরও যদি তা ঠেকাতে উদ্যোগ নেওয়া হতো, তাহলে অন্তত সাদাপাথর এলাকাটি রক্ষা পেত। দেশ-বিদেশের আলোচিত পর্যটনকেন্দ্র সাদাপাথর এখন পুরোপুরি পাথরহীন আর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে—যেন মৃতপ্রায় এক পর্যটনকেন্দ্র।

সাদা পাথর ধ্বংসের আগে একে একে সিলেটের শাহ আরেফিন টিলা, জাফলং, ভোলাগঞ্জ পাথরকোয়ারি, সংরক্ষিত বাঙ্কার এলাকা—সব ধ্বংস করা হয়েছে। কিন্তু তা ঠেকাতে কোথাও কেউ নেই! পাথরের রাজ্য সিলেট এখন পাথরহীন। হায়, ‘পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়’!

ধলাই নদীর উৎসমুখে সীমান্তের জিরো লাইন সংলগ্ন ১০ নম্বর এলাকার নাম ‘সাদাপাথর’। প্রতিবছর লাখো পর্যটক এখানে আসতেন শুধু সৌন্দর্যের টানে। কিন্তু লুটপাটের কারণে মনোমুগ্ধকর সেই এলাকা এখন প্রায় বিবর্ণ। স্থানীয়দের অভিযোগ, পাথর লুটের নেতৃত্বে জড়িত রয়েছেন প্রভাবশালী এক রাজনৈতিক নেতা।

সিলেটের পরিবেশ আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুল করিম কিম ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসনের নির্লিপ্ত ভূমিকাতেই সাদাপাথর ধ্বংস হয়েছে। গত এক বছর ধরে গণমাধ্যমে অসংখ্য প্রতিবেদন ও পরিবেশকর্মীদের সতর্কতা উপেক্ষা করে সীমান্তবর্তী ধলাই নদের উৎসমুখকে পাথরখেকোদের লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছে। পর্যটকরা উজান থেকে গড়িয়ে আসা পাথরের সৌন্দর্য দেখতে আসলেও এখন সেখানে শুধু ধুধু বালুচর। পাথরখেকোদের সৃষ্ট গর্তে তৈরি হয়েছে মরণফাঁদ।

তিনি আরও বলেন, গত এক বছরে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানসমূহ সুরক্ষায় অন্তর্বর্তী সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। এর দায় নিতে হবে খনিজ সম্পদ ও পরিবেশবিষয়ক মন্ত্রণালয়কে। পরিবেশবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অতীতে সিলেটের জাফলং, ভোলাগঞ্জ, শ্রীপুর, লোভাছড়া এলাকার পাথর লুণ্ঠন বন্ধে আইনি লড়াই ও পরামর্শ দিলেও এবার দায়িত্বে থেকে প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে না পারায় তিনি একজন পরিবেশকর্মী হিসেবে ব্যথিত ও বিব্রত।

এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, সাদাপাথরে লুটপাট বন্ধে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে। প্রায় প্রতিদিনই অভিযান চালানো হচ্ছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

খবরওয়ালা/এমএজেড