জাবিতে ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি

দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের ১৫ জন নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 শুক্রবার (৪ জুলাই) বিকেলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন—যুগ্ম আহ্বায়ক মো. হাসান, মাসুম রাহাত, রাজীব হাসান ও সাহানুর রহমান। এছাড়া সদস্য নূর হোসেন, ইসমাইল হোসেন বাকি, ফিরোজ আহমেদ রানা, তানভীর হোসেন, রিহাব হোসেন, ইমরান হোসেন, আবির হাসান, আতিকুর রহমান আকাশ, খন্দকার সাকিব আনজুম শারফি, সুলতান আহমেদ ও নাসির উদ্দিন মিয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী তাদের এই অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।