জামিনে কারামুক্ত অভিনেত্রী শমী কায়সার

দুই পৃথক হত্যাচেষ্টা মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন অভিনেত্রী শমী কায়সার।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

অতিরিক্ত কারা মহাপরিদর্শক (প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শমী কায়সারের বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় জামিনের আদেশ অনুযায়ী তাকে মুক্তি দেওয়া হয়েছে।’

গত ৫ নভেম্বর, রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে উত্তরা পূর্ব থানায় দায়ের করা দুটি পৃথক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গত ১০ আগস্ট হাইকোর্টের বিচারপতি এএসএম আবদুল মবিন ও বিচারপতি মো. জাবিদ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাকে জুবায়ের হাসান ইউসুফ হত্যাচেষ্টা মামলায় জামিন দেন। উভয় মামলায় জামিন পাওয়ার পর তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় আদালতের আদেশ অনুযায়ী কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

 

খবরওযালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।