জীবননগরে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

চুয়াডাঙ্গা প্রতিনিধি ॥ চুয়াডাঙ্গার জীবননগরে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় নুরনবী (১৭) নামের এক বাইসাইকেল চালক নিহত হয়েছে। গতকাল শুক্রবার (১৫ মার্চ) বিকেলে সাড়ে ৪টার দিকে জীবননগর উপজেলার উথলী আমতলা মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। নুরনবী জীবননগর উপজেলার সিংনগর স্কুলপাড়ার হাসেম আলীর ছেলে। স্থানীয় সাংবাদিক সম্রাট জানান, বাইসাইকেল চালক নুরনবী সিংনগর আঞ্চলিক সড়ক থেকে জীবননগর-দর্শনা সড়কে উঠছিল। এ সময় একটি বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নুরনবীর মৃত্যু হয়। আর আহত হন ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে থানা-পুলিশের একটি দলকে সেখানে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা হেফাজতে নিয়েছে। তবে বাস চালক পলাতক রয়েছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।