‘জুলাই সনদে এনসিপির স্বাক্ষর না করলেও নির্বাচনে প্রভাব ফেলবে না’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর না করলেও তা আগামী জাতীয় নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শনিবার সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী গতকাল সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে। আসল জুলাই যোদ্ধারা এমনটা করতে পারে না।’

তিনি আরও বলেন, ‘এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দলের জুলাই সনদে স্বাক্ষর না করার বিষয়টি বড় কোনো ইস্যু নয়। সনদে স্বাক্ষরের সুযোগ এখনো উন্মুক্ত রয়েছে। আশা করছি, এনসিপিসহ অন্যান্য দলও শেষ পর্যন্ত সনদে স্বাক্ষর করবে।’

এ সময় ধৈর্য, সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। নির্বাচন সামনে রেখে সবাইকে সহনশীলতা ও সংযম বজায় রাখারও অনুরোধ করেন তিনি।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।