ঝালকাঠিতে শিশু ধর্ষণের অভিযোগে তরুণ আটক

ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ইঁদুরবাড়ি এলাকায় দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. রেজাউল হাওলাদার (২০) নামে এক তরুণকে আটক করেছে স্থানীয়রা।

আটকের পর তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। অভিযুক্ত রেজাউল ওই এলাকার মো. খলিল হাওলাদারের ছেলে। এ ঘটনায় শিশুটির পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে।

পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে হঠাৎ বৃষ্টি শুরু হলে শিশুটি একটি বাড়িতে আশ্রয় নেয়। এ সময় রেজাউল হাওলাদার কৌশলে তাকে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে রেজাউল প্রথমে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

শিশুটি বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. টিএম মেহেদী হাসান সানি জানান, শিশুটির অবস্থা শঙ্কামুক্ত এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ‘অভিযুক্তের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। শিশুটির মেডিকেল পরীক্ষাসহ আইনি প্রক্রিয়া চলমান। মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতার দেখানো হবে।’

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।