টঙ্গীতে গণপিটুনিতে মোবাইল ছিনতাইকারী নিহত

খবরওয়ালা অনলাইন ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে গণপিটুনিতে এক মোবাইল ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার( ২৫ ফেব্রুয়ারি) টঙ্গীর স্টেশন রোড এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ছিনতাই করা অবস্থায় একজনকে মোবাইলসহ আটক করে পথচারীরা। এ সময় উপস্থিত জনতার গণধোলাইয়ে ঘটনাস্থলে আটককৃত ছিনতাইকারী নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে।

এই এলাকা দিয়ে চলাচলকারী সাধারণ যাত্রীদের কাছ থেকে প্রতিনিয়ত ছিনতাইকারীরা জোরপূর্বক মোবাইল, মানিব্যাগ, টাকা-পয়সা, মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। কেউ বাধা দিলে তাকে ছিনতাইকারীদের হাতে থাকা ধারাল অস্ত্র দিয়ে গুরুতর যখম করে। এমনকি গত কয়েক মাসে ছিনতাইকারীদের আঘাতে কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।