আফগানিস্তানে শিলা এবং ভারি বৃষ্টিপাতে নিহত ২৯

খবরওয়ালা অনলাইন ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফারাহ ও কান্দাহার প্রদেশে শিলা এবং ভারি বৃষ্টিপাতে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৬ জন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দেশটির পশ্চিম ফারাহ প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ ইসরাইল সায়ার বলেছেন, শিলাবৃষ্টি ও ভারি বর্ষণের কারণে প্রদেশের বিভিন্ন স্থানে অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এতে আহত হয়েছেন আরও ছয়জন।

এছাড়া কান্দাহার প্রদেশের স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রদেশের কয়েকটি স্থানে ভারি বর্ষণের কারণে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, কয়েক দশক ধরে যুদ্ধের পর বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে, আফগানিস্তান বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাবের মুখোমুখি বেশি হচ্ছে। এটি জলবায়ু পরিবর্তনের জন্য ষষ্ঠ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে স্থান পেয়েছে।

২০২৩ সালে জাতিসংঘের উন্নয়ন সংস্থার আফগানিস্তানের প্রতিনিধি স্টিফেন রড্রিকেস বলেছিলেন, খরা, বন্যা, ভূমির অবক্ষয় এবং কৃষি উৎপাদনশীলতা হ্রাসই প্রধান হুমকি।

গত বছরের মে মাসে আকস্মিক বন্যায় আফগানিস্তানে শত শত মানুষ মারা যায় এবং কৃষিজমি ডুবে যায়। দেশটিতে ৮০ শতাংশ মানুষই কৃষিকাজের ওপর নির্ভরশীল।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।