টাকা না দেওয়ায় সৎমাকে হত্যা করলো অনলাইন গেমে আসক্ত যুবক

ভারতে ছেলের হাতে আরশিয়া খুসরো (৬১) নামের এক নারী খুন হয়েছেন। অনলাইনে গেম খেলার জন্য টাকা না দেওয়ায় মূলত ইমরান খুসরো (৩২) নামের যুবক তার সৎমাকে হত্যা করে। 

রবিবার (২৭ জুলাই) ভাসাই পশ্চিমের ভাবোলা নাকা এলাকায় নিহত আরশিয়া খুসরোর বাড়িতে এই ঘটনা ঘটে। পরে  সোমবার (২৮ জুলাই) ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত আরশিয়া ছিলেন আমির খুসরোর (৬৪) স্ত্রী। আমির খুসরো ভাসাই পূর্বের গোখিওয়ারে তার প্রথম স্ত্রী ও ছেলে ইমরান খুসরোর সঙ্গে থাকেন।

ভারতের স্থানীয় অপরাধ দমন শাখা জানিয়েছে, অভিযুক্ত ইমরান অনলাইন গেমে আসক্ত ছিলেন। গেম খেলতে ইমরানের প্রয়োজন ছিল ১.৮ লাখ রুপি। এ জন্য তিনি তার সৎমায়ের কাছে টাকা চান, কিন্তু তিনি রাজি না হওয়ায় রবিবার রাতে ইমরান তার বাড়িতে যান এবং তাকে ধাক্কা দিয়ে বেসিনে আঘাত করেন। আঘাতে মাথায় চোট পেয়ে ঘটনাস্থলেই আরশিয়া মারা যান।

পুলিশ জানায়, তার মৃত্যুর পর ইমরান তার বাবাকে পুরো ঘটনা খুলে বলেন এবং দুজনে মিলে ঘটনা গোপন করার চেষ্টা করেন।

এক চিকিৎসকের কাছ থেকে ‘স্বাভাবিক মৃত্যু’ দেখিয়ে দ্রুত একটি মৃত্যু সনদ জোগাড় করেন এবং ধর্মীয় নিয়মে রবিবারই তার কবর দেওয়ার ব্যবস্থা করা হয়। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানায় পুলিশ।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।