টাঙ্গাইলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

টাঙ্গাইলের দেলদুয়ারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ এপ্রিল) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডুবাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল আলম (৫০) সাকরাইল পশ্চিমপাড়া এলাকার মৃত একে সাব্বির আহমেদের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, এক মাছ চাষিকে নিয়ে ভোর ৪টার দিকে হ্যাচারি থেকে মাছের পোনা আনার জন্য মির্জাপুরের উদ্দেশ্যে রওনা হন সাইফুল আলম। পরে তারা মহাসড়কের ডুবাইল এলাকায় পৌঁছালে তিন ছিনতাই মোটরসাইকেল নিয়ে তাদের অটোরিকশার গতিরোধ করে। পরে পিস্তল ও দেশীয় অস্ত্র ঠেকিয়ে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সাইফুল আলম তাদের টাকা দিতে দেরি করায় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

এসময় সাইফুল আলমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীরা সাইফুলের কাছে থাকা ২০-৩০ হাজার ও একটি স্মার্টফোন নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে তার।

তিনি আরও বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তারের অভিযান চলছে। এ বিষয়ে মামলার প্রস্তটি চলছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।