টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার

টেকনাফের গহিন পাহাড়ে অভিযান চালিয়ে ডাকাতদলের আস্তানা থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার হ্নীলা রঙ্গীখালী গহিন পাহাড় থেকে এসব অস্ত্র উদ্ধার করে বিজিবি।

উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সশস্ত্র ডাকাত দলের আস্তানায় চিরুনি অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যান।

এ সময় ডাকাত দলের লুকিয়ে রাখা একটি বিদেশি রিভলভার, ২১ রাউন্ড গুলি, একটি একনলা গাদা বন্দুক (লং ব্যারেল), বন্দুকের ছড়া গুলি ৩ রাউন্ড ও খোসা পাঁচটি, এক এলজি, পিস্তল ওয়ান শুটার একটি, রাইফেলের গুলি১৪ রাউন্ড, ক্রিচ (লং বডি) একটি, দুটি রামদা (লং বডি) জব্দ করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার মালিকবিহীন অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা দেওয়া হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

 

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।